এক ম্যাচ নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১১:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১১:২৮

এক ম্যাচ নিষিদ্ধ নেইমার মার্শেইর বিপক্ষে গত সপ্তাহের লিগ ওয়ানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। প্যারিস সেন্ত জার্মেইর জার্সিতে প্রথম লাল কার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এজন্য এক ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার।

শুক্রবার নিসের বিপক্ষে লিগ ওয়ানে খেলতে পারবেন না নেইমার। এই মৌসুম শেষ হওয়ার আগে একই ঘটনা ঘটালে আবারও এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

২-২ গোলে মার্শেইর বিপক্ষে ড্রর ম্যাচে তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন নেইমার। লুকাস ওকাম্পোসকে ধাক্কা দেওয়ার শাস্তিতে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয় তাকে, যার পরিণতিতে পিএসজিতে প্রথম লাল কার্ড পান বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়।

এনিয়ে পিএসজির জার্সিতে তৃতীয় ম্যাচ খেলা হবে না নেইমারের। এর আগে দলবদলের কাগজপত্র নিয়ে ঝামেলার কারণে মৌসুমের প্রথম ম্যাচে এমিয়ের বিপক্ষে ছিলেন না তিনি। মাঝে মঁপেইর বিপক্ষে ইনজুরিতে দেখা যায়নি তাকে।

নেইমার বাদ পড়লেও নিসের বিপক্ষে খেলবেন দানি আলভেস। মার্শেইর বিপক্ষে ইনজুরিতে ছিলেন না তিনি। চোট থেকে সেরে ওঠায় উনাই এমেরির একাদশে দেখা যেতে পারে থমাস মুনিয়েরকে।

মৌসুমের দ্বিতীয় ড্রর পর ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের চেয়ে চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় গত মৌসুমের চ্যাম্পিয়ন মোনাকো। ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি