‘সুখী’ নেইমারকেই দেখছেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০১৭, ১৮:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:১৮

‘সুখী’ নেইমারকেই দেখছেন পিএসজি কোচ নেইমারকে নিয়ে আলোচনা শেষই হচ্ছে না। একের পর এক নতুন খবরে শিরোনাম হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়ালেও খবর হচ্ছেন তিনি বিতর্কিত কর্মকাণ্ডে। এখন আবার শোনা যাচ্ছে পিএসজিতে সুখী নন তিনি। কোচ উনাই এমেরির কোচিং ধরন নাকি পছন্দ নয় নেইমারের। যদিও ফরাসি ক্লাবটির কোচ উড়িয়ে দিয়েছেন খবরটি। পিএসজিতে নেইমার ভালো আছেন বলে দাবি তার।

যত ঝামেলা নাকি এমেরির ভিডিও বিশ্লেষণের ক্লাস। ওই সময়টায় নেইমারের মনোযোগ মোটেও টিভি পর্দায় থাকে না। ফরাসি সংবাদমাধ্যমে খবরটি ছাপা হলেও এমেরির দাবি, ভিডিও বিশ্লেষণ পর্বটা নেইমার ভীষণ উপভোগ করে এবং বসেন প্রথম সারিতে। তাই ‘অসুখী’ নেইমার তার চোখে ধরা পড়েনি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে নেইমার এখানে যোগ দিয়েছে ক্লাবের সঙ্গে মিলে কাজ করার জন্য। একজন খেলোয়াড়ের যা দরকার, সব আছে ওর মধ্যে।’

ভিডিও সেশনের ব্যাপারে এমেরির বক্তব্য, ‘সব ভিডিও সেশনে ও উপস্থিত হয়, এমনকি বসে প্রথম সারিতে। সব খেলোয়াড়ই জানে ভিডিও সেশন কতটা গুরুত্বপূর্ণ।’ সঙ্গে যোগ করলেন, ‘যদি আমি তাদের বোঝাতে না পারি, তাহলে তারা জিজ্ঞেস করার সুযোগ পায়, কারণ তারা জানে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান