‘গুগলে খুঁজুন, আমার সব গোল দেখতে পাবেন’

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ১৮:২৬

রোনালদোর চোখেমুখে রাজ্যের হতাশা গত বছর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লাবের সঙ্গে ছায়া হয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদোও। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১২ ম্যাচ খেলে মাত্র ৮ গোল তার। এই সুযোগ হাতছাড়া করছে না সমালোচকরাও। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে রিয়াল চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে হারের পর তার সমালোচনার মাত্রা হয়েছে তীব্র। ম্যাচ শেষে তাদের একহাত নিলেন ফিফার টানা দুইবারের বর্ষসেরা।

লা লিগায় ৬ ম্যাচ খেলে রোনালদো পেয়েছেন কেবল এক গোল, আর শীর্ষ ইউরোপিয়ান মঞ্চে ৪ ম্যাচে তার গোল ৬টি। ওয়েম্বলিতে টটেনহ্যামের বিপক্ষে গোলপোস্টের দিকে পাঁচটি শট নিয়ে গোল করেছেন কেবল একটি। এই মৌসুমে তার সুযোগ নষ্টের দৃশ্য চোখে সয়ে গেছে। তবে গোল খরা ভাবাচ্ছে না ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে। বরং সমালোচকদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বলছেন তিনি।

ওয়েম্বলির ম্যাচের পর গোলমুখের সামনে তার সমস্যা নিয়ে কথা ওঠায় তার জবাব, ‘আমি অনেক শান্ত আছি।’ এরপর স্পষ্টবাদী রোনালদো বলেছেন, ‘এখন ভালো পারফরম্যান্স আপনারা আর মূল্যায়ন করে না। এখন শুধু ভাবা হয় গোল, গোল আর গোল।’

এই মৌসুমে গোল না পাওয়ার বিষয়টি মনে করিয়ে দিলে পর্তুগিজ তারকার ঠোঁটকাটা জবাব, “আমার গোলের পরিসংখ্যান? আমি ওসব নিয়ে কথা বলতে যাচ্ছি না। আপনারা গুগলে যান, ‘ক্রিস্তিয়ানো রোনালদো গোল’ লিখে খুঁজুন। সেখানে পাবেন, সব গোল দেখতে পাবেন। (পরিসংখ্যান) আমাকে উদ্বিগ্ন করে না।’

চ্যাম্পিয়নস লিগে গোল করলেন রোনালদো, কিন্তু হেরে গেলো দল- এমন ঘটনা গত বুধবার ঘটলো ষষ্ঠবার। এদিকে স্পারদের বিপক্ষে টানা ১৭ ম্যাচ অজেয় থাকার পর হারের মুখ দেখলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম