মালদ্বীপ বধের নায়ক সুফিলের দ্বিগুণ আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ০০:০৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ০০:১২

দলকে জেতানোর পর মাহবুবুর রহমান সুফিলের বিজয় উল্লাস সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে দারুণ খেলেছেন মাহবুবুর রহমান সুফিল। ওই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও বাংলাদেশের দুর্দান্ত জয়ে তিনি করেছিলেন দারুণ এক গোল। ভুটানে তার ওই পারফরম্যান্স তাকে তাজিকিস্তানেও নিয়ে গেছে। সেখানে কোচের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন গুরুত্বপূর্ণ গোল করে। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও যখন ড্রর পথে দল, তখন তার লক্ষ্যভেদী শটে উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবার দল জেতায় দারুণ খুশি তিনি, আর তিনিই করেছেন একমাত্র গোল- তাই খুশির মাত্রা দ্বিগুণ।

প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দেওয়ার পর বৃহস্পতিবার মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচ জিততে গলদঘর্ম হতে হয়েছে সুফিল-রহমতদের। ম্যাচশেষে সুফিল তেমনই বলেছেন, ‘ব্যাথার কারণে প্রথমার্ধে মাঠে নামতে পারিনি। দ্বিতীয়ার্ধে নেমে চেষ্টা করেছি কিছু একটা করার। একটি গোলও হয়েছিল। রেফারি বাতিল করে দেয়। শেষের দিকে চাপের মুখে পড়ে গিয়েছিলাম। ওরা (মালদ্বীপ) সবাই প্রায় সময় রক্ষণে ব্যস্ত ছিল। এজন্য আমাদের অনেক বেগ পেতে হয়েছে।’

শেষ পর্যন্ত সব বাধা দূর করে ইনজুরি সময়ে গোল করেন সুফিল। ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগে আরামবাগের এ অধিনায়ক দলকে জিতিয়ে উচ্ছ্বসিত, ‘আমার গোলে দল জিতেছে। এতেই অনেক আনন্দ লাগছে। সাফে ভারতের বিপক্ষে এক গোল ছিল আমার। তাজিকিস্তানে এসে আরও একটি গোল পেলাম। সামনের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী উজবেকিস্তান। তাদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম