বঙ্গবন্ধু-বঙ্গমাতা রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন পাবনা ও রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ১৫:৩৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৬:১২

বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন পাবনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা ও রাজশাহী।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে পাবনা জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের আসাদ ও কল্লোল ১টি করে গোল করেন।

একই ভেন্যুতে মেয়েদের বিভাগে জয়পুরহাট জেলা দল মাঠে না উপস্থিত থাকায় রাজশাহী জেলা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন রাজশাহী পাবনার সজিব ও রাজশাহীর লাবনী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর জয়পুরহাটের রিতু ও রাজশাহীর রচনা শ্রেষ্ঠ গোলদাতা হয়েছেন। 
ফাইনাল খেলা শেষে রাজশাহী বিভাগীয় শিক্ষা উপ পরিচালক আবুল খায়েরের সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাবিক) মো. আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান