হ্যাটট্রিক শিরোপা সাবিনাকে উৎসর্গ ময়মনসিংহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২০:১০

ট্রফি নিয়ে ময়মনসিংহের মেয়েদের শিরোপা উদযাপন। ছবি-তানজীম আহমেদ ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর যেন ফুটবলের প্রতিচ্ছবি! বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সবখানেই কলসিন্দুরের আধিপত্য। এবারের জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলেও তার ব্যতিক্রম হয়নি। কলসিন্দুরের মেয়েদের দাপট ময়মনসিংহ জেলাকে এনে দিয়েছে হ্যাটট্রিক শিরোপার উচ্ছ্বাস। শুক্রবার ফাইনালে ময়মনসিংহ ৩-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। তিন গোলের দুটোই রোজিনা আক্তারের। ১০ ও ১৬ মিনিটে রোজিনার লক্ষ্যভেদের পর ৩৫ মিনিটে শামসুন্নাহারের গোলে নিশ্চিত হয় চ্যাম্পিয়নদের জয়।

ময়মনসিংহ দলটির ১৮ জনের ১৫ জনই কলসিন্দুরের। রোজিনা আর শামসুন্নাহারও এসেছে এই গ্রাম থেকে। জেএসসি পরীক্ষার জন্য দুজনের কেউ সেমিফাইনালে খেলতে পারেনি, পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছে শুক্রবার সকালে। আর বিকালে মাঠে নেমেই দলকে হ্যাটট্রিক শিরোপা উপহার দিয়েছে তারা।

গত ২৬ সেপ্টেম্বর মারা যায় কলসিন্দুরের ফুটবলার সাবিনা ইয়াসমিন। ফাইনাল শুরুর আগে সাবিনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলা শেষেও ছিল অকালপ্রয়াত ফুটবলারের স্মৃতিচারণ। ময়মনসিংহের অধিনায়ক ইয়াসমিন আক্তার বললো, ‘আমরা তো ওর কবরে যেতে পারবো না, তাই সবাই মিলে সাবিনার মায়ের কাছে যাবো, উনার হাতে ট্রফি তুলে দিবো। এই শিরোপা আমরা সাবিনাকে উৎসর্গ করছি।’

চ্যাম্পিয়নদের কোচ সালাউদ্দিন আহমেদের মন্তব্য, ‘এটা আমার প্রথম শিরোপা। জেএসসি পরীক্ষার জন্য আমাদের সাত জন খেলোয়াড় সেমিফাইনাল সহ দুটি ম্যাচ খেলতে পারেনি। ওই সাত জনের তিনজন আজকে মাঠে নামায় দলের শক্তি বেড়েছে। আজ আমাদের পাঁচ গোলে জেতা উচিত ছিল। খেলোয়াড়রা জার্নি করে আসায় কিছুটা ক্লান্ত ছিল, তাই দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি।’

অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে রানার্স-আপ হয়েই খুশি ঠাকুরগাঁও দলের কোচ সুগা মুরমু, ‘মেয়েরা প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমেছে, তাই প্রথমার্ধে একটু নার্ভাস ছিল। সেটা দ্বিতীয়ার্ধে কাটিয়ে উঠেছে। আমাদের প্রতিপক্ষ আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই রেজাল্টে আমরা খুশি।’ 

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের