মন্তেয়া বরখাস্ত, মিলানের কোচ গাত্তুসো

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৭, ১৭:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৭:০৫

মন্তেয়ার দায়িত্ব পেলেন গাত্তুসো (ডানে) সিরি ‘এ’তে এমন বাজে শুরু ১৯৪২ সালের পর আর হয়নি এসি মিলানের। ওই মৌসুমে প্রথম ১৪ ম্যাচের ৭টি হেরেছিল তারা। এবার সমান খেলে হেরেছে একটি কম। কিন্তু বাজে শুরুর মাশুল দিতে হলো প্রধান কোচকে। ভিনসেঞ্জো মন্তেয়াকে বরখাস্ত করেছে মিলান। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জেনারো গাত্তুসো।

লিগের শীর্ষ দল নাপোলির চেয়ে ১৮ পয়েন্ট পেছনে মিলান। মাত্র ৬ জয়ের বিপরীতে ৬টি হার ও ২টি ড্রয়ে ২০ পয়েন্ট তাদের। এবার মিলানের দায়িত্ব দেওয়া হলো গত মেতে যুব দলের দায়িত্ব পাওয়া গাত্তুসোকে।

রবিবার তুরিনোর বিপক্ষে গোলশূন্য ড্রর পর মন্তেয়াকে বরখাস্ত করে মিলান। লিওনার্দো বোনুচ্চি, আন্দ্রে সিলভা ও হাকেন কালগাননোগলুকে ১৫০ মিলিয়ন পাউন্ডে এনেও এমন দুর্দশা মেনে নিতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। রোমা, জুভেন্টাস ও নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরেছে মিলান।

মন্তেয়ার উত্তরসূরি গাত্তুসো সান সিরোর এই ক্লাবে মিডফিল্ডে খেলেছিলেন। ক্লাবের যুব দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার ওই দলটি গত পাঁচ ম্যাচে মাত্র একটিতে হেরেছে।

১৯৯৯ থেকে ২০১৩ সালে মিলানের হয়ে খেলেছিলেন গাত্তুসো। তাদের সঙ্গে দুটি করে সিরি ‘এ’, চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপ জিতেছেন তিনি। শিরোপা সমৃদ্ধ ক্যারিয়ারে গাত্তুসো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপও জিতেছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম