চেলসির জয়, লিভারপুলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ২৩:০৩

জোড়া গোলে চেলসিকে জেতান হ্যাজার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। আর ব্রাইটন এন্ড হোভ আলবিওনের মাঠে ৫-১ গোলে জিতেছে লিভারপুল।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি শুরুতে পিছিয়ে পড়েছিল। ডোয়াইট গেইল ১২ মিনিটে এগিয়ে দেন অতিথিদের। শঙ্কিত চেলসিকে এরপর স্বস্তিতে ফেরান ইডেন হ্যাজার্ড। বেলজিয়ান তারকার জোড়া গোলে গত ছয় লিগ ম্যাচের পঞ্চম জয় পায় অ্যান্তনিও কন্তের শিষ্যরা।

২১ মিনিটে সমতা ফেরান হ্যাজার্ড। আলভারো মোরাতা ৩৩ মিনিটে ২-১ গোলে এগিয়ে নেন স্বাগতিকদের। হ্যাজার্ড তার দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে ৭৪ মিনিটে।

এই জয়ে ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলো চেলসি।

লিভারপুল গোল উৎসব করেছে ব্রাইটনের মাঠে এদিকে রবার্তো ফিরমিনিয়োর জোড়া গোলে ব্রাইটনের মাঠে একপেশে জয় পেয়েছে লিভারপুল। ৩০ মিনিটে এমরে ক্যানের গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটে ফিরমিনিয়ো ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফেরার তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৭ মিনিটে ফিলিপ কৌতিনিয়ো করেন লিভারপুলের চতুর্থ গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে বিশাল জয় নিশ্চিত করে অল রেডরা।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে লিভারপুল। তাদের কাছে হারানো জায়গাটি ফিরে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে আর্সেনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি