এমেকা ইস্যুতে বাফুফেকে ফিফার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:১৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:১৭

এমেকা ইউজিগো মোহামেডানের সঙ্গে এমেকার ঝামেলা নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। নাইজেরিয়ান এই কোচের প্রাপ্য অর্থ পরিশোধের পাশাপাশি মোহামেডানকে ২২ হাজার ডলার জরিমানা ও চলতি লিগ থেকে তিন পয়েন্ট কেড়ে নেওয়ার কথা ফিফা বলেছে আগেই। কিন্তু দেশের শীর্ষ ফুটবল সংস্থা সময়ক্ষেপন করে যাচ্ছিল। শেষ পর্যন্ত এ শাস্তি কার্যকরে ফিফা তাদের হুমকি দিয়েছে। এই প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের তিন পয়েন্ট কাটা না হলে বাফুফের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিশ্বের শীর্ষ ফুটবল সংস্থা।

২০১২-১৩ মৌসুমে মোহামেডানের কোচ ছিলেন এমেকা ইউজিগো। মাঝপথে এই নাইজেরিয়ান কোচ দল ছাড়লেও বকেয়া পারিশ্রমিক পাননি। এ নিয়ে ফিফায় আবেদন করার পর ২০১৫ সালে ২০ হাজার ডলার তাকে দেওয়ার নির্দেশ আসে। বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও গড়িমসি করে সেটা আর দেয়নি মোহামেডান।

গত ৩০ অক্টোবর ফিফার চিঠিতে বলা হয়েছে- চলতি লিগে ক্লাবের অর্জিত পয়েন্ট থেকে ৩টি পয়েন্ট কেটে নিতে হবে। একই সঙ্গে নাইজেরিয়ান এই কোচের বকেয়া বেতন ২০ হাজার ডলার পরিশোধের জন্য বলা হয়েছিল। নির্দেশনা বাস্তবায়ন না করায় ৫ শতাংশ সুদে সেই অঙ্কটা বেড়ে এখন ২২ হাজার ডলার হয়েছে।

এরপর একমাস সময় কেটে গেছে। মোহামেডান জরিমানার টাকা পরিশোধ করেনি। বাফুফেও পয়েন্ট কেটে নেয়নি। বরং ১৮ নভেম্বর ফিফাকে চিঠি পাঠায় বাফুফে। সেখানে পাওনা পরিশোধের জন্য বাড়তি এক মাস সময় চেয়েছিল তারা। পয়েন্ট কাটার বিষয়টিও জানতে চাওয়া হয়েছিল।

জবাবে গত ৩০ নভেম্বর ফিফা আবারও পরিষ্কার করে আগের রায় বহাল রাখার চিঠি দিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সর্বশেষ চিঠিতে ফিফা মোহামেডানের ৩ পয়েন্ট কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে। সময় বাড়ানোর বিষয়ে কোনও সম্মতি দেয়নি। বরং তারা লিখেছে, দেশের ফুটবল প্রশাসন হিসেবে আমাদের উচিত ফিফার সিদ্ধান্ত মেনে চলা। এর অন্যথা হলে বাফুফের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এসব বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবার আমাদের লিগ কমিটির সভায় আলোচনা হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের