হিগুয়েইনকে বিশ্বকাপ দলে চান মেসি

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৩

হিগুয়েইনকে বিশ্বকাপ দলে চান মেসি দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের শেষ কয়েকটি ম্যাচে ছিলেন না গনসালো হিগুয়েইন। নতুন কোচ হোর্হে সাম্পাওলি তাকে দলেই রাখেননি। তবে জুভেন্টাস ফরোয়ার্ডকে এখন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রাখার কথা ভাবছেন তিনি। তাতে সায় দিলেন অধিনায়ক লিওনেল মেসি।

বাছাইয়ের শেষ কয়েকটি ম্যাচে ইন্টার মিলানের মাউরো ইকার্দি ও বোকা জুনিয়র্সের দারিও বেনেদেত্তোর কাছে জায়গা হারান হিগুয়েইন। ২০১৪ সালের বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার দলে নিয়মিত ছিলেন তিনি। এবার তার ফেরার সময় হয়েছে মনে করেন মেসি। হিগুয়েইনকে দলের ‘মূল খেলোয়াড়’ আখ্যা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘তার দলে থাকা উচিত।’ আর্জেন্টিনার পাঁচবারের বর্ষসেরা যোগ করেন, ‘হিগুয়েইন বিশ্বের সেরা ৯ নম্বর খেলোয়াড়, জুভেন্টাসে প্রতি সপ্তাহে সে এটার প্রমাণ রাখছে।’

আর্জেন্টিনাকে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে নেওয়া মেসি বাছাইয়ে ছিলেন দলের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়। এবার রাশিয়াতেও একই ফর্ম ধরে রাখার আভাস দিলেন ৩০ বছর বয়সী তারকা, ‘বিশ্বকাপের আগে পরের খেলাগুলোতে উন্নতি করার যথেষ্ট সময় আমাদের আছে। প্রস্তুতি নেওয়ার এক মাস সময় পাব। সাম্পাওলির অধীনে আমাদের কিছু ভালো সময় কেটেছে। খুব বেশি ম্যাচ তার সঙ্গে খেলা হয়নি। নতুনদের নিয়ে খেলা সহজ হবে না। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাইলে উন্নতি করতে হবে আমাদের। আমরা যেভাবে খেলছি তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের কাছে নেই। ঠিক এখন আমাদের চেয়ে ভালো দল আছে- ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেন।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান