লন্ডন ডার্বিতে চেলসিকে হারালো ওয়েস্ট হ্যাম

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ২০:৫৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:০০

আরনোতোভিচের শট জড়াচ্ছে চেলসির জালে চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত বুধবার ঘরের মাঠে ড্র করেছিল চেলসি। গ্রুপের রানার্সআপ হওয়ার হতাশা কাটতে না কাটতেই আরেকটি ধাক্কা খেলো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। শনিবার লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে হেরেছে চেলসি।

ছয় ম্যাচ পর প্রিমিয়ার লিগে ‍তৃতীয় হারের অভিজ্ঞতা হলো চেলসির। ১-০ গোলে হেরে গেলেও পয়েন্ট টেবিলে তারা আগের মতোই তিনে। কিন্তু মাত্র তিন পয়েন্ট পেছনে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলে তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছে।

১৬ ম্যাচে ৩২ পয়েন্ট চেলসির। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানসিটি। আর লিভারপুলের অর্জন ২৯ পয়েন্ট। দুই নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট ৩৫।

ভুলে যাওয়া জয়ের স্বাদ ওয়েস্ট হ্যাম লন্ডন স্টেডিয়ামে পায় ষষ্ঠ মিনিটের গোলে। সেপ্টম্বেরের পর এটাই প্রথম প্রিমিয়ার লিগ জয় তাদের।

মার্কো আরনোতোভিচের লক্ষ্যভেদী শটে এই ক্লাবে প্রথম জয়ের মুখ দেখলেন কোচ ডেভিড ময়েস। আগের ৮ ম্যাচ ধরে জয়খরায় ভুগছিল তারা।

মৌসুমের দ্বিতীয় জয়ে ওয়েস্ট হ্যাম ১০ পয়েন্ট নিয়ে ২০ থেকে ১৯ নম্বরে উঠে গেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম