দুই ম্যানচেস্টারের জয়, আর্সেনাল-লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১১:০১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১১:০১

ম্যানসিটির গোল উদযাপন জিতেই চলেছে ম্যানচেস্টার সিটি। গত রবিবার প্রিমিয়ার লিগের এক মৌসুমে টানা ১৪তম জয়ের রেকর্ড গড়া সিটিজেনরা ৪-০ গোলে উড়িয়ে দিলো সোয়ানসি সিটিকে। বুধবারের এ জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানইউর সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডও জয় পেয়েছে এদিন। তবে আর্সেনাল ও লিভারপুল তাদের নিজ নিজ ম্যাচে করেছে গোলশূন্য ড্র।

ম্যানচেস্টার ডার্বি জয়ের পর সোয়ানসির মাঠে নতুন করে দল সাজান গার্দিওলা। গ্যাব্রিয়েল হেসুস ও লেরয় শেনের বদলে সের্হিয়ো আগুয়েরো ও বার্নার্দো সিলভা ছিলেন একাদশে। কাইল ওয়াকারের জায়গায় দানিলো ও ভিনসেন্ত কোম্পানির পরিবর্তে এলিয়াকুইম মানগালা এসেছিলেন দলে। দল পাল্টালেও ফলাফল ছিল একই।

প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে টানা ১৫তম জয়ে ডেভিড সিলভা করেছেন জোড়া গোল। চমৎকার ফ্রি কিকে কেভিন ডি ব্রুইন ও চতুর্থ গোল করেন আগুয়েরো। এই মৌসুমে ১৭ ম্যাচে ৫২ গোল করলো ম্যানসিটি। তাদের পয়েন্ট ৪৯।

সিটিকে চাপে রাখার লক্ষ্যে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। একমাত্র গোল করেন রোমেলু লুকাকু। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট ইউনাইটেডের।

ওয়েস্ট হ্যাম জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে আর্সেনালকে ঠিক রুখে দিয়েছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে গানারদের অবস্থান ৭ নম্বরে। লিভারপুল টানা দ্বিতীয় ড্র করেছে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিলিপ কৌতিনিয়ো ও রবার্তো ফিরমিনিয়োকে আক্রমণভাগে রেখেও গোলের দেখা পায়নি অল রেডরা। ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে তারা। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতে লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে চারে উঠেছে টটেনহ্যাম হটস্পার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান