পরের ইউরোতে ফিরতে চান বুফন

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১০:২৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:৪২

পরের ইউরোতে ফিরতে চান বুফন আগামী বছরের বিশ্বকাপে ইতালির খেলা হবে না বলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। কিন্তু সেটা বেশি লম্বা করতে চান না তিনি। ২০২০ সালের ইউরোতে আবার ইতালির গোলপোস্টের নিচের দাঁড়াতে চান জুভেন্টাসের গোলরক্ষক।

বাছাইপর্বের প্লে অফে সুইডেনের কাছে হারের পর প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার সুযোগ হারান বুফন। দুঃখ কষ্টে দীর্ঘদিনের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তিনি। কিন্তু এবার মন বদলে গেছে তার।

লা গ্যাজেত্তের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুফন বলেছেন, ‘যতদিন সামর্থ্য থাকবে, আমি খেলে যেতে চাই। সুইডেনের বিপক্ষে হারের পর আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমি ইউরো ২০২০ এ খেলার সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না।’

গত নভেম্বরে অবসরের ঘোষণাকে এর আগে ‘বিশ্রাম’ বলেছিলেন বুফন। ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছিলেন, ইতালি চাইলে ফিরবেন তিনি, ‘আমি জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলাম। জুভেন্টাস ও জাতীয় দলের জন্য আমি সবসময় নিজেকে যোদ্ধা ভাবি। এমনকি আমার বয়স ৬০ হলেও কখনও তাদের ডাক প্রত্যাখ্যান করবো না, কারণ আমার হৃদয়ে সবসময় দেশ।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি