আগামী মৌসুমে লিগ ওয়ানে ভিডিও প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬

আগামী মৌসুমে লিগ ওয়ানে ভিডিও প্রযুক্তি ফ্রান্সের শীর্ষ ফুটবলে আসছে ভিডিও প্রযুক্তি। আগামী মৌসুম থেকে লিগ ওয়ানে রেফারির সহায়ক হিসেবে চালু হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।

বৃহস্পতিবার ফরাসি ফুটবল লিগের বোর্ড সভায় নতুন প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব পাশ হয়।

২০১৮-১৯ মৌসুমের লিগ ওয়ানের ম্যাচে কেবল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভিএআর এর সহায়তা নেওয়া হবে। গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও হলুদ কার্ডের ব্যাপারে বিতর্কিত সিদ্ধান্তে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

অবশ্য স্থায়ীভাবে এ প্রযুক্তি প্রয়োগ করার আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের অনুমোদন নিতে হবে ফরাসি ফুটবল লিগ বোর্ডকে।

এরই মধ্যে ফরাসি কাপ ও লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ভিডিও প্রযুক্তির পরীক্ষা চালিয়ে সফলতার মুখ দেখেছে তারা, ‘ফুটবলের প্রত্যেকে রেফারিংয়ের জন্য ভিডি প্রযুক্তির ব্যবহার চাচ্ছে।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান