রাফায়েলের জোড়া গোলে শেখ জামালের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪৬

রাফায়েলের (মাঝে) গোলের উচ্ছ্বাস। ছবি-বাফুফে ইনজুরির কারণে গত বছর লিগের সব ম্যাচ খেলতে পারেননি তৌহিদুল আলম। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বেও নামতে পারেননি এই ফরোয়ার্ড। ফিরতি পর্বে মাঠে নামলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের একাদশে। শুক্রবার অবশ্য তৌহিদুল নেমেছেন, গোলও করেছেন, কিন্তু মুক্তিযোদ্ধা হার এড়াতে পারেনি। নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারানো শেখ জামাল ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। ১২ দলের মধ্যে মুক্তিযোদ্ধার অবস্থান ১১তম, তাদের পয়েন্টও ১১।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০ মিনিটের সময় এগিয়ে যায় শেখ জামাল। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া জাভেদ খানের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল।

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি নুরুল আবসারের। খান মোহাম্মদ তারার কর্নার থেকে ডি-বক্সের ভেতরে থাকা নুরুলের হেড মাটিতে পড়ে আশ্রয় নেয় পোস্টে (২-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতে জয় নিশ্চিত হয়ে যায় শেখ জামালের। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের বাড়ানো বল ধরে, এক ডিফেন্ডারকে ডজ দিয়ে লক্ষ্যভেদ করেন রাফায়েল। ১৩ গোল নিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডই এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় স্থানে থাকা সলোমন কিংয়ের গোল ১০টি।

মুক্তিযোদ্ধার সান্ত্বনাসূচক গোলটির জন্ম ৬১ মিনিটে। ডান প্রান্ত থেকে মনির আলমের শট শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম বিপদমুক্ত করতে ব্যর্থ হলে তৌহিদুলের প্লেসিং শট জড়িয়ে যায় জালে (৩-১)। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান