আগুয়েরোর জোড়া গোলে জিতলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৭, ২৩:০৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ২৩:০৬

হেডে গোল করলেন আগুয়েরো সের্হিয়ো আগুয়েরোর জোড়া গোলে ম্যানচেস্টার সিটি ধরে রেখেছে জয়যাত্রা। টানা ১৭তম লিগ ম্যাচ জিতলো তারা শনিবার। বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেলো তারা। তার আগে চেলসি গোলশূন্য ড্র করেছে এভারটনের মাঠে।

ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে আরেকটি দাপুটে জয় পেলো ম্যানসিটি। লক্ষ্যে ৫টি শট নিয়ে চারটিতেই সফল তারা। ২৭ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। বিরতির পর দলের তৃতীয় গোলও এসেছে তার লক্ষ্যভেদী শটে। ৭৯ মিনিটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মাঝে ৫৩ মিনিটে রহিম স্টারলিং করেন ম্যানসিটির দ্বিতীয় গোল। ৮৫ মিনিটে চার নম্বর গোল করেন দানিলো। এনিয়ে এ বছরে তাদের গোলসংখ্যা হলো ১০১টি।

আগের ম্যাচে চেলসিকে হতাশ করেছে এভারটন। কোচ হিসেবে স্যাম অ্যালারডাইসকে নিয়োগ দেওয়ার পর থেকে হারেনি এভারটন। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নও পারলো না তাদের বিপক্ষে জিততে। গুডিসন পার্কে শনিবার চেলসিকে রুখে দিয়েছে তারা।

অ্যালারডাইসের অধীনে ছয় ম্যাচের সবগুলো অজেয় থাকলো এভারটন। চার জয়ের সঙ্গে দুটি ড্র করে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে তারা। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। লিগের হোম ম্যাচে ছয় বছরে প্রথমবার প্রতিপক্ষের গোলপোস্টে একটিও শট নেয়নি এভারটন। বরং রক্ষণব্যুহ তৈরি করে চেলসিকে ৮ বার লক্ষ্যভ্রষ্ট করতে পেরেই খুশী তারা।

১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকলো চেলসি। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাড়ালো ১৬ পয়েন্টের। আর এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন ১৪ পয়েন্টের। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম