আগামী বছর মেয়েদের ফুটবলে কঠিন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৭, ২০:০২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২০:১১

২০১৮ সালে মেয়েদের ছয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। ছবি-বাফুফে মেয়েদের ফুটবলে ইদানীং বাংলাদেশের দারুণ সাফল্য। মারিয়া-আঁখি-তহুরাদের নৈপুণ্যে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা সারা দেশ। আগামী বছর অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন নারী ফুটবলাররা।

একসময় বছরে একটি বা বড় জোর দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ মিলতো মেয়েদের। তবে কয়েক বছর ধরে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন ম্যাচ আর প্রতিযোগিতার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সাফল্যও আসছে নিয়মিত। ২০১৫ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক পর্ব আর ২০১৬ সালে তাজিকিস্তানে একই প্রতিযোগিতায় শিরোপা উপহার দিয়েছিল মেয়েরা। গত বছর ভারতের শিলিগুড়িতে মেয়েদের সাফ ‍ফুটবলে রানার্স-আপ আর ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর এ বছরের শেষদিকে এলো সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শ্রেষ্ঠত্ব।

তবে আগামী বছর কঠিন পরীক্ষায় নামতে হবে মেয়েদের। সাফের তিনটি প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ আর জাতীয় দলের লড়াইয়ে নামবে বাংলাদেশ। পাশাপাশি অংশ নেবে এএফসি অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ আর ফুটসালে। এর মধ্যে ফুটবলের সংক্ষিপ্ত সংস্করণ ফুটসালে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা হবে মেয়েদের।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে গোলাম রব্বানী ছোটনের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মেয়েদের ফুটবল নিয়ে দীর্ঘদিন কাজ করা ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামী বছর অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আমাদের ভালো করার উজ্জ্বল সম্ভাবনা, এমনকি একাধিক ট্রফি জেতাও সম্ভব। আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, আগের চেয়ে ভালো করতে হবে, নিয়মিত ট্রফি জিততে হবে।’

রবিবার ভারতকে হারিয়ে শিরোপা জিতে কোচ উচ্ছ্বসিত, ‘ট্রফি যে জিতবো, সেই আত্মবিশ্বাস ছিল। মেয়েরা জানতো আমরাই ফেভারিট। তারা ভালো খেলেছে, প্রতিপক্ষকে কোনও সুযোগ দেয়নি। ধারাবাহিক পারফরম্যান্স আমাদের সাফের ট্রফি এনে দিয়েছে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম