ওয়েঙ্গারের রেকর্ড ছোঁয়া ম্যাচ রাঙিয়ে দিলেন সানচেস

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৭, ১১:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১১:৩১

জোড়া গোল করেছেন সানচেস কোচ হিসেবে প্রিমিয়ার লিগে স্যার আলেক্স ফার্গুসনের ৮১০ ম্যাচ ডাগ আউটে দাঁড়ানোর রেকর্ড স্পর্শ করলেন আর্সেন ওয়েঙ্গার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার রেকর্ড ছোঁয়া ম্যাচটি আলেক্সিস সানচেসের জোড়া লক্ষ্যভেদে ৩-২ গোলে জিতে নিয়েছে আর্সেনাল।

১৯৯৬ সালে জাপানিজ ক্লাব নাগোয়া গ্রাম্পাস এইট থেকে ওয়েঙ্গার যোগ দেন আর্সেনালে। এমিরেটস স্টেডিয়ামে কাটানো ২১ বছরে এই ফরাসি কোচ প্রিমিয়ার লিগে নতুন এক রেকর্ড গড়লেন। ইংল্যান্ডে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফার্গুসনের ডাগ আউটে দাঁড়ানো ৮১০ ম্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। ২০১৩ সালে অবসরে যাওয়া স্কটিশ কোচকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটা নিজের করে নেওয়াটা এখন ওয়েঙ্গারের জন্য সময়ের অপেক্ষা।

ক্রিস্টাল প্যালেসের মাঠের ম্যাচটি তাই ওয়েঙ্গারের জন্য ছিল বিশেষ। চমৎকার ফুটবলে ম্যাচটি তার জন্য স্মরণীয় করে রাখলেন সানচেস। দ্বিতীয়ার্ধে তার দুই গোলেই জয় নিয়ে ফিরেছে গানাররা। ২৫ মিনিটে অবশ্য সফরকারীদের এগিয়ে নিয়েছিলেন স্কোদ্রান মুস্তাফি। যদিও ৪৯ মিনিটে প্যালেস সমতায় ফেরে অ্যান্ড্রোস টাউনসেন্ডের গোলে।

এরপরই তিন মিনিটের ব্যবধানে দুইবার লক্ষ্যভেদ করে আর্সেনালের জয়ের পথ তৈরি করেন সানচেস। ৬২ মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়ার পর ৬৬ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান চিলিয়ান তারকা। খেলায় ফিরতে মরিয়া প্যালেস ৮৯ মিনিটে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি।

লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচে ৩-৩ গোলে ড্র করা আর্সেনাল তাই জয়ে ফিরলো। যাতে ২০ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে তারা টটেনহামের (৩৭)। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী