প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ সবুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪

চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ সবুজ দলের খেলোয়াড়দের উল্লাস ঢাকা জেলা প্রথম প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ সবুজ দল। রবিবার ফাইনালে তারা ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে ৭-০ গোলে হারিয়েছে ধামরাই লাল দলকে।

এই প্রতিযোগিতায় ১২টি গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন কেরানীগঞ্জ সবুজ দলের মিথিলা। ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। এছাড়া শান্ত ২টি এবং ‍সুরমি ও কানন একটি করে গোল করেছেন।

১৪টি দল দুই গ্রুপে ভাগ হয়ে পাঁচ দিনের লড়াইয়ে অংশ নেয়।

ফাইনালে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান