শেষ মুহূর্তের গোলে জিতলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৮, ২২:৫৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ২২:৫৯

শেষ মুহূর্তে গোল করলেন ক্ল্যাভান, সতীর্থদের সঙ্গে ভাসলেন উল্লাসে

দুইদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে কষ্টে জিতেছিল লিভারপুল। সোমবারও তারা জিতলো, শেষ মুহূর্তের গোলে। বার্নলির মাঠে ২-১ গোলে জিতে নতুন বছর শুরু করলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

বার্নলির মাঠে এদিন লিভারপুলের সফরসঙ্গী ছিলেন না মোহাম্মেদ সালাহ ও ফিলিপ কৌতিনিয়ো। রবার্তো ফিরমিনিয়োকেও একাদশে রাখা হয়নি। তিনি নেমেছিলেন ৭২ মিনিটে সাদিও মানের বদলি হয়ে। তার আগেই মানের গোলে ৬১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল।

তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ইঙ্গিত যখন পাচ্ছিল লিভারপুল, ঠিক তখনই ধাক্কা দেয় স্বাগতিকরা। ৮৭ মিনিটে জোহান গুডমুন্ডসন সমতায় ফেরান বার্নলিকে। তবে হাল ছাড়েনি অল রেডরা। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে দেজান লভরেনের অ্যাসিস্টে গোল করেন রাগনার ক্ল্যাভান।

এই জয়ে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান