সানচেসের জন্য ম্যানসিটি থেকে প্রস্তাব পায়নি আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৯:০৯

আলেক্সিস সানচেস ম্যানচেস্টার সিটি নাকি আলেক্সিস সানচেসের ব্যাপারে আগ্রহী। ব্রিটিশ মিডিয়ায় গুঞ্জনটা শোনা গেলেও আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার উড়িয়ে দিয়েছেন তা। ম্যানসিটি থেকে প্রস্তাব না পাওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

২০১৮ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সানচেসের। অথচ এখন পর্যন্ত চিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করেনি আর্সেনাল। তাই শীতকালীন দলবদলের জানালা খোলার পর সানচেসের লন্ডন ছেড়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তার সঙ্গে মেসুত ওয়েজিলের এমিরেটস স্টেডিয়াম ছেড়ে যাওয়ার খবরও ছেপেছে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম।

সানচেসের ব্যাপারে আগ্রহী ম্যানসিটি। যদিও পেপ গার্দিওলা ইঙ্গিত করেছিলেন, তার ধারণা সানচেস আর্সেনালেই থেকে যাবে। যদিও ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, সানচেস আর এমিরেটস স্টেডিয়ামে থাকতে চাইছেন না। আর্সেনালের ড্রেসিং রুম নিয়েও নাকি তার সমস্যা আছে। তাই ম্যানসিটি থেকে প্রস্তাব পেয়েছে গানাররা। যদিও ওয়েঙ্গার জানিয়েছেন অন্য কথা, ‘কারও সঙ্গে আমাদের (চুক্তির ব্যাপারে) কোনও যোগাযোগ হয়নি। এই ক্লাব অনেক বড় খেলোয়াড়দের হারিয়েছে এবং সেই ধাক্কা কাটিয়ে ঘুরেও দাঁড়িয়েছে।’

সানচেসকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী ওয়েঙ্গার। তার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের তালিকায় থাকা ওয়েজিলের এমিরেটস স্টেডিয়ামে থাকার ব্যাপারেও তিনি আশাবাদী, ‘দলের সেরা খেলোয়াড়দের আপনাকে ধরে রাখতেই হবে। আমি ওদেরকে ধরে রাখতে চাই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান