প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে সাফ জয়ী মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:৫০

শিরোপা জয়ী মেয়েরা দেশের ফুটবল ২০১৭ সালকে বিদায় জানিয়েছে দারুণ এক অর্জনে। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। মারিয়া-শামসুন্নাহারদের এই সফলতাকে স্বীকৃতি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হবে শিরোপা জয়ী এই দলকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে গণভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

গত ২৪ ডিসেম্বর ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে উচ্ছ্বসিত কোচ গোলাম রব্বানী ছোটন, ‘এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী ডেকেছেন, সংবর্ধনা দেবেন। খেলোয়াড়রা উজ্জীবিত হবে। আরও ভালো খেলার জন্য অনুপ্রেরণা হবে এটা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের