আবাহনী ছেড়ে ইস্টবেঙ্গলে এমেকা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২২:০৬

এমেকা ডার্লিংটন (মাঝে) আগামী শুক্রবার ঢাকা আবাহনী মুখোমুখি হবে শেখ জামালের। সেই ম্যাচ জিততে পারলেই প্রিমিয়ার লিগে ষষ্ঠ শিরোপা উঠবে তাদের হাতে।  ঠিক এই সময়ে এসে আকাশী-হলুদ জার্সিধারিদের বিদেশি খেলোয়াড়রা নতুন দল খুঁজে নিচ্ছে।  এর মধ্যে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন এগিয়ে।

আসলে, লিগ শেষ হলেই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একঅর্থে চুক্তি শেষ হবে।  যে কারণে এমেকা নতুন দল খুঁজে নিচ্ছেন।  তার নতুন দল হতে পারে ভারতের অন্যতম জায়ান্ট ইস্টবেঙ্গল।

ভারতের পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে, এমেকার সঙ্গে যোগাযোগ করছে ইস্টবেঙ্গল। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের আই লিগ শুরু হতে যাচ্ছে। তার আগেই দলবদল হবে।  সেখানে এমেকাকে দলভুক্ত করার সম্ভাবনা আছে। 

ঢাকা আবাহনী এএফসি কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে। সেখানে তিন বিদেশি থাকবে একাদশে।  সেক্ষেত্রে আবাহনী ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ, গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবাকে অগ্রাধিকার দিচ্ছে।

এমেকাকে হয়তো এএফসি কাপে নাও খেলানো হতে পারে।  বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘আমরা তিন বিদেশি নিয়ে খেলতে পারবো এএফসি কাপে। সেখানে এমেকার অবস্থান নিয়ে কিছুটা সংশয় আছে।  লিগ পর্যন্ত সবার সঙ্গে চুক্তি আছে।  কেউ যদি চলে যেতে চায়, যাবে।  তবে এখানে কিছু করার নেই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম