৭ গোলের রোমাঞ্চে ম্যানসিটিকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ০০:৪১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০০:৪৯

চতুর্থ গোল করার পর সালাহর উদযাপন প্রিমিয়ার লিগে টানা ২২ ম্যাচ ‘অজেয়’ থাকার তকমাটা এনফিল্ডে হারালো ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত লিভারপুল তাদের হারিয়েছে ৪-৩ গোলে। ফিলিপ কৌতিনিয়োকে বেচে দেওয়ার শূন্যতা মোটেও বুঝতে দিলো না অল রেডরা।

এনফিল্ড দীর্ঘদিন ধরে ম্যানসিটির জন্য হতাশার জায়গা। এই মাঠে তারা সর্বশেষ জিতেছিল ২০০৩ সালে। সেখানেই ছোট ছোট ভুলের মাশুল দিয়ে এই লিগ মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেলো পেপ গার্দিওলার শিষ্যরা।

কৌতিনিয়ো বার্সেলোনায় চলে যাওয়ায় মাঝমাঠ সামলানোর দায়িত্ব পান অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। রবার্তো ফিরমিনিয়োর বানিয়ে দেওয়া বলে চমৎকার ফিনিশিংয়ে ৯ মিনিটে তিনিই এগিয়ে দেন লিভারপুলকে। কিন্তু বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে লেরয় শেন সিটিকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত লিভারপুল। ৫৯ মিনিটে অক্সলেড-চেম্বারলেইনের সহায়তায় লিগে নিজের দশম গোল করেন ফিরমিনিয়ো। ১২৬ সেকেন্ড পর ঠাণ্ডা মাথায় ৩-১ করেন সাদিও মানে। এই গোলটি বানিয়ে দেন মোহাম্মদ সালাহ। এরপর আফ্রিকার বর্ষসেরা এই তারকা করেন চতুর্থ গোল। মাত্র ৯ মিনিটে তিন গোল হজম করে ম্যানসিটি।

তবে বার্নার্ড সিলভা ও ইকে গুনডোগান শেষ দিকে দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ ফেরান। অবশ্য অজেয় থাকার তকমাটা অক্ষুণ্ন রাখতে পারেনি ম্যানসিটি।

২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো ম্যানসিটি। ম্যানইউ ও চেলসির সমান ৪৭ পয়েন্ট নিয়ে তাদের মাঝামাঝিতে তিন নম্বরে লিভারপুল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান