জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে মাগুরা

মাগুরা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ২১:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:৩৮

মাগুরা ও নড়াইলের সেমিফাইনাল খেলার দৃশ্য মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আন্তঃজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে মাগুরা জেলা দল।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে তারা ১-০ গোলে নড়াইল জেলা দলকে হারায়।

আগামী ২০ জানুয়ারি ফাইনালে মাগুরার প্রতিপক্ষ প্রথম সেমিফাইনাল জয়ী ঝিনাইদহ জেলা দল।  

আক্রমণ পাল্টা আক্রমণে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় সেমিফাইনালে প্রথম অর্ধে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। প্রথম অর্ধে মাগুরা জেলা দল অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করে। নড়াইল দলও সংঘবদ্ধ আক্রমণ থেকে প্রথম অর্ধে একটি সহজ গোল মিস করে।

দ্বিতীয় অর্ধে মাগুরা জেলা দলের খেলোয়াড়রা গোল করতে মরিয়া হয়ে ওঠেন। এ সময় তারা একের পর এক আক্রমণ চালালেও ফিনিশারের অভাবে একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করে। দ্বিতীয় অর্ধের ২৪ মিনিটে মাগুরা দলের সাকিবের পাস থেকে বিদেশি খেলোয়াড় পেট্রি গোল করে দলকে এগিয়ে নেন। তিনিই হয়েছেন ম্যাচসেরা। জেলা প্রশাসক আতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান তার হাতে পুরস্কার তুলে দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম