চ্যাম্পিয়ন হতে ১০ জয় চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ২১:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:১৮

চ্যাম্পিয়ন হতে ১০ জয় চান গার্দিওলা প্রিমিয়ার লিগ শিরোপা আবার হাতে নেওয়ার পথে ম্যানচেস্টার সিটি। এজন্য লক্ষ্য ঠিক করলেন কোচ পেপ গার্দিওলা। তার চাওয়া আর ১০টি জয়।

২০১৪ সালে সর্বশেষ ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানসিটি। ২৪ ম্যাচে ৬৫ পয়েন্টে টেবিলের শীর্ষে থেকে আরেকবার শিরোপা জয়ের সুবাস পাচ্ছে তারা। ১২ পয়েন্টের ব্যবধানে তাদের পরে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ। বলা যায়, সিটিজেনদের হাতের নাগালে শ্রেষ্ঠত্বের মুকুট।

লিগ মৌসুম শেষ হতে আরও বাকি ১৪ ম্যাচ। হয়তো বেশ আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেলবে ম্যানসিটি। কিন্তু গার্দিওলার চাওয়া রেকর্ড পয়েন্ট। ২০০৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে চেলসি ৯৫ পয়েন্ট অর্জন করেছিল। সেটা ভাঙতে চান স্প্যানিশ কোচ।

এজন্য আর ১০টি ম্যাচ জিততে হবে, সঙ্গে একটি ড্র! নিউক্যাসলকে হারানোর পর সিটিজেন কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন হতে আমাদের দরকার আর ১০টি জয়। আরও বেশি পয়েন্ট পাওয়ার চেষ্টা করবো আমরা।’

আগের রবিবার লিভারপুলের মাঠে ৪-৩ গোলে মৌসুমের প্রথম লিগ ম্যাচ হেরেছিল ম্যানসিটি। আবার জয়ে ফিরতে পেরে গর্বিত গার্দিওলা। আরেকবার এই সাফল্যের ধারাটা ধরে রাখতে চান বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের