কাপ দিয়ে বার্সেলোনায় অভিষেক কৌতিনিয়োর!

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ২১:২১আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২১:২২

অনুশীলনে ফিলিপে কৌতিনিয়ো খুব বেশি দিন হয়তো অপেক্ষায় থাকতে হবে না বার্সেলোনা ভক্তদের। কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেই মাঠে দেখা যেতে যাবে ফিলিপে কৌতিনিয়োকে। সোমাবার দলের সঙ্গে তার অনুশীলনে সেই রকম আভাসই মিলেছে।

ন্যু ক্যাম্পে এসেই শুনেছেন তিনি দুঃসংবাদ। চোটের কারণে কৌতিনিয়োর এক মাস মাঠের বাইরে থাকার খবরে বার্সেলোনা ভক্তরাও হয়েছিল হতাশ। লিভারপুল থেকেই ঊরুর চোট নিয়ে বার্সেলোনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ফেব্রুয়ারির আগে পাওয়া যাবে না বলে খবর ছিল স্প্যানিশ মিডিয়ার। যদিও সোমবার দলের সঙ্গে তার অনুশীলনে দেখা গেছে অন্যরকম চিত্র। কোনও রকম অস্বস্তি ছাড়াই অনুশীলন করেছেন তিনি।

তাই বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালেই হয়তো অভিষেক হয়ে যাবে কৌতিনিয়োর। ব্রাজিলিয়ান মিডফিল্ডারও মুখিয়ে আছেন বার্সেলোনার জার্সিতে মাঠে নামার জন্য। শতভাগ ফিট হয়ে দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

সোমবার তার সঙ্গে অনুশীলন করেছেন আন্দ্রেস ইনিয়েস্তাও। অনুশীলনে পাওয়া চোটে কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের সঙ্গে মিস করেছেন তিনি রিয়াল বেতিসের বিপক্ষে বার্সার পাওয়া ৫-০ গোলের লিগ ম্যাচও। তবে সোমবারের অনুশীলনের পর কোচ এরনেস্তো ভালভারদে হয়তো কাপের ম্যাচেই ফেরাবেন তার অধিনায়ককে। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান