পিএসজিতেই বিশ্বসেরা নেইমারকে দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯

নেইমারের জন্মদিন পার্টিতে দানি আলভেস ও গাব্রিয়েল হেসুসের সঙ্গে রোনালদো ২৬তম জন্মদিন উদযাপন করেছেন নেইমার বড় আয়োজন করে। প্যারিস সেন্ত জার্মেই সতীর্থদের সঙ্গে সোমবারের পার্টিতে উপস্থিত ছিলেন রোনালদো। ব্রাজিলিয়ান কিংবদন্তি ওই অনুষ্ঠানেই কথা বলেছেন নেইমারের ব্যালন ডি’অর জেতা প্রসঙ্গে।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নেইমারের নতুন দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। রিয়াল মাদ্রিদ নাকি দলবদলের নতুন রেকর্ড গড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে চাইছে তাকে। তাদের আগ্রহের ইঙ্গিত মিলেছে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বক্তব্যে। রিয়ালের প্রধান কর্তা জানিয়েছেন, পিএসজিতে থাকলে ব্যালন ডি’অর জিততে পারবেন না নেইমার। যদিও রোনালদোর ভাবনা পুরোপুরি উল্টো। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বিশ্বাস, পিএসজিতেই বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফিটি জিতবেন তার স্বদেশী।

১৯৯৭ ও ২০০২ সালে পুরস্কারটি জেতা এই কিংবদন্তি বলেছেন, ‘ব্যালন ডি’অর জিততে ওর জন্য সবকিছুই আছে প্যারিসে।’ ফ্রান্সের রাজধানীর ক্লাব ও শহরের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ পেয়েছে ‘এসএফআর স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে, ‘বেশ কয়েকটি ক্লাবে খেলার ইচ্ছা ছিল আমার, যার মধ্যে পিএসজি অন্যতম। প্যারিসে অনেকবার এসেছি, এই শহরের প্রতি আমার আলাদা টান আছে, যে কারণে আমি নিজেকে প্যারিসিয়ান ভাবি।’

যদিও কখনও পিএসজির হয়ে খেলার সুযোগ হয়নি। সেই আক্ষেপও ঝরল বিশ্বকাপ জয়ী তারকার কণ্ঠে, ‘কখনও প্রস্তাব পাইনি (পিএসজি থেকে)। ইউরোপের সেরা ক্লাবগুলোর হয়ে খেলেছি, যদিও আমার ক্যারিয়ার আটকে ছিল ইতালি, স্পেন ও হল্যান্ডে (নেদারল্যান্ডস)।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান