ঢাকার মাঠে গুরু-শিষ্য লড়াই!

তানজীম আহমেদ
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০১

গুরু মারুফের (ডানে) সঙ্গে শিষ্য মিন্টু ২০০১ সালে মারুফুল হক আর জুলফিকার মাহমুদ মিন্টু ছিলেন একই দলের সদস্য। সে বছর কোচ মারুফের অধীনে বাড্ডা জাগরণী ক্লাবে খেলেছিলেন মিন্টু। মারুফের মতো মিন্টুও এখন কোচ। শনিবার স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে হবে গুরু-শিষ্যের লড়াই, মিন্টুর চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে মারুফের আরামবাগ।

শুধু খেলোয়াড় নয়, কোচ হিসেবেও মারুফের কাছ থেকে অনেক কিছু শিখেছেন মিন্টু। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর জাতীয় দলে মারুফ কোচ থাকার সময় তার সহকারী ছিলেন মিন্টু।

কোচ হিসেবে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনাল, তার ওপরে প্রতিপক্ষ দলে সাবেক গুরু।  এএফসি বি লাইসেন্সের অপেক্ষায় থাকা মিন্টু তাই কিছুটা আবেগাক্রান্ত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘মারুফ ভাই আমার গুরু, তার কাছ থেকে আধুনিক ফুটবলের অনেক কিছু শিখেছি। তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। তার কাছ থেকে শেখা বিদ্যাই খেলোয়াড়দের ওপর প্রয়োগ করতে পারছি, তাই তার কাছে আমি কৃতজ্ঞ। মারুফ ভাই ঠাণ্ডা মাথায় অনেক কিছু শেখাতে পারেন। ডাগ আউটে তার অনেক পরিকল্পনার বাস্তবায়ন দেখে অবাক হয়ে যাই।’

তবে ফাইনালে গুরুকে বিন্দুমাত্র ছাড় দেবেন না মিন্টু, ‘যেহেতু ফাইনাল, তাই এখানে গুরু-শিষ্যের বিষয় আসবে না। ম্যাচটা কীভাবে জিতবো, সেদিকেই আমাদের দৃষ্টি।’

উয়েফা এ লাইসেন্স প্রাপ্ত কোচ মারুফ শিষ্য নয়, সতীর্থ হিসেবে দেখছেন মিন্টুকে। তার কথা, ‘মিন্টু অনেক ভালো কাজ করছে, চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে নিয়ে এসেছে। আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে তার। ধীরে ধীরে ও নিজেকে গড়ে তুলেছে। দেখা যাক, ফাইনালে ওর দল কী করে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম