চ্যাম্পিয়নস লিগে জ্বলে উঠবে রোনালদো: কাভানি

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩০

চ্যাম্পিয়নস লিগে জ্বলে উঠবে রোনালদো: কাভানি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় প্রথম ১৪ ম্যাচে মাত্র ৪ গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে চ্যাম্পিয়নস লিগের ছয় ম্যাচে করেছেন ৯ গোল। শীর্ষ ঘরোয়া লিগের ফর্ম নিয়ে যারা সন্দিহান, তাদেরই যেন জবাব দিলেন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তাই ‘জ্বলন্ত’ রোনালদোকে দেখতে পাচ্ছেন পিএসজির স্ট্রাইকার এদিনসন কাভানি।  

পিএসজির মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচে হঠাৎ করে জ্বলে উঠলেন রোনালদো। বাজে শুরুর হতাশায় আর যে নেই তিনি, সেটা বোঝা গেলো তার শেষ পারফরম্যান্সে। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে কাভানি বলেছেন, সব ফরোয়ার্ডের ভালো-মন্দ সময় যায়। কিন্তু রোনালদোর আত্মবিশ্বাস এখনও চূড়ায়।

পিএসজির উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘আমি মনে করি না এটা রোনালদোকে দুশ্চিন্তায় ফেলছে। আমি জানি এমনটা ঘটে, সব ফরোয়ার্ডের বেলায়। কিন্তু তার মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা এ ধরনের ম্যাচে তাকে জ্বালিয়ে দেবে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান