‘নেইমারকে দানব বানাচ্ছি আমরা’

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭

‘নেইমারকে দানব বানাচ্ছি আমরা’ লিওনেল মেসির ছায়া থেকে বের হতে প্যারিস সেন্ত জার্মেইতে বিশ্ব রেকর্ড দামে গেছেন নেইমার। সব প্রতিযোগিতায় ২৮ ম্যাচে ২৮ গোল করে নিজের মর্যাদা ধরে রেখেছেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের পর সমালোচিত হচ্ছেন এ ব্রাজিলিয়ান। ব্রাজিলের সাবেক ফুটবলার ওয়াল্টার কাসাগ্রান্দের মতে, নেইমারকে একটা ‘দানবে’ পরিণত করা হচ্ছে।

পিএসজির অনুশীলন ক্যাম্পে ও ম্যাচে নানা বিতর্কিত ঘটনার জন্ম দেওয়া নেইমারকে নিয়ে কাসাগ্রান্দে বলেছেন, ‘বখে যাওয়া ছেলের মতো আচরণ করেছে সে বেশ কয়েকবার। এ ধরনের আচরণ সহ্য করা যায় না।’

এজন্য নেইমারের ঘাড়ে সব দোষ দিতে চান না কোরিন্থিয়ান্সের সাবেক ফরোয়ার্ড, ‘ভক্ত ও মিডিয়ার অধিকাংশ তার পিঠ চাপড়ে দেয়, এটা আমাকে বিব্রত করে। গতকাল (বুধবার) প্রথমার্ধে সে হলুদ কার্ড দেখেছে। দ্বিতীয়ার্ধে আরেকটি ফাউল করলে রেফারি তাকে মাঠের বাইরে পাঠাতো। বিশ্বকাপে এমনটা করলে সেটা হতো বিপর্যয়।’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে মাথায় তুলে রেখে সর্বনাশ করা হচ্ছে মনে করেন কাসাগ্রান্দে, ‘আমরা একটা দানব তৈরি করছি এবং সমস্যা হলো কিছু লোক মনে করছে সে প্রতিভাবান।’ নেইমারের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেই থামলেন না ৫৪ বছর বয়সী এ বিশ্লেষক। তার দক্ষতারও সমালোচনা করেছেন কাসাগ্রান্দে, ‘মেসি, ম্যারাডোনা বা ক্রিস্তিয়ানো রোনালদোর মানের নয় নেইমার; যে চোখের পলকে ম্যাচ পাল্টে দিতে পারে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি