আবারও পর্তুগালের বর্ষসেরা হওয়ার পথে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪

আবারও পর্তুগালের বর্ষসেরা হওয়ার পথে রোনালদো পর্তুগাল ফুটবল অ্যাসোসিয়েশনের বর্ষসেরা তিনজনের তালিকায় মনোনীত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। টানা তৃতীয়বার এই অ্যাওয়ার্ড জয়ের পথে তার প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা ও স্পোর্তিং লিসবনের গোলরক্ষক রুই প্যাট্রিসিও।

পর্তুগালের কুইনাস ডি ওউরো (গোল্ডেন শিল্ডস) অ্যাওয়ার্ড এই নিয়ে তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে। পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠনের যৌথ আয়োজনে এই পুরস্কার দেওয়া হয়। আয়োজক কমিটির প্রেসিডেন্ট পর্তুগাল, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকা লুইস ফিগো।

১৯ মার্চ লিসবনের পাভিলিয়াও কার্লোস লোপেসে জমকালো অনুষ্ঠানের আগে অনলাইনে ভোট দেওয়া হবে। ২০১৫ ও ২০১৬ সালে দুইবারই বর্ষসেরা হওয়া রোনালদো এবারও ফেভারিট। রিয়ালে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন গত মৌসুমে। পেয়েছেন ফিফা দ্য বেস্ট ও ব্যালন ডি’অর। সব মিলিয়ে হ্যাটট্রিক মিশনে সফল হওয়ার পথে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান