লা লিগায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রামোসের

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৬

সের্হিয়ো রামোস চেনা রূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় হতাশার বৃত্ত ভেঙে মাদ্রিদের অভিজাতরা লেহানেসের বিপক্ষে পেয়েছে টানা তৃতীয় জয়। যাতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্টে নামিয়ে এনে লিগের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক সের্হিয়ো রামোস।

বুধবার রাতে লেহানেসের মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ওঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্টে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে, আর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্টের। ফিরে পাওয়া ছন্দ ধরে রেখে ব্যবধানটা কমাতে চান রামোস।

লেহানেসের বিপক্ষে জেতার পর রিয়াল অধিনায়ক বলেছেন, ‘এই জয়গুলো আমাদের মনোবল বাড়াতে সাহায্য করছে। খারাপ ফলের পর আমরা সঠিক পথে ফিরেছি। ঘুরে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য একটু একটু করে অর্জন করছি।’ লিগের সবশেষ ৬ ম্যাচের ৫টিতে জয় নিয়ে মাঠ ছাড়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সামনের ম্যাচগুলোতেও সাফল্য চান রামোস, ‘আমরা লা লিগায় লড়াই চালিয়ে যাব এবং চেষ্টা করব যতটা সম্ভব পয়েন্ট ব্যবধান কমানোর। আমরা উন্নতির ধরা সচল রেখেছি, যতটা সম্ভব কম গোল হজমের চেষ্টা করছি।’

লেহানেসের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের পথে রিয়ালের শেষ গোলটা করেছেন রামোস। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেছেন এই ডিফেন্ডার। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক