মেসিদের ম্যাচ আয়োজনে ন্যু ক্যাম্পের আপত্তি!

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০

মেসিদের ম্যাচ আয়োজনে ন্যু ক্যাম্পের আপত্তি! বিশ্বকাপের সপ্তাহ খানেক আগে কাতালুনিয়া ও আর্জেন্টিনার ম্যাচ হওয়ার কথা ছিল ন্যু ক্যাম্পে। তবে বার্সেলোনা আঞ্চলিক ফুটবল ফেডারেশনের কাছে জানিয়ে দিয়েছে, লিওনেল মেসির দলের বিপক্ষে তারা আয়োজন করবে না এই ম্যাচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে অনানুষ্ঠানিক এই প্রদর্শনী ম্যাচের সূচি ঠিক করা হয়েছে ৪ জুন। কাতালানদের স্বাধীনতার পক্ষে জোর দাবি জানানোর সুযোগ হিসেবেও দেখা হচ্ছিল এটাকে।

এই মৌসুম শেষে ওই সময় স্টেডিয়ামে সংস্কার কাজ চলবে। এজন্যই ম্যাচটি আয়োজন করতে চায় না ন্যু ক্যাম্প। ২০১৯ সালের মধ্যে এস্পাই বার্সা প্রকল্পের কাজ শেষ করার প্রস্তুতিতে আগে থেকেই এ সংস্কার কাজের সময় নির্ধারণ করা হয়েছিল।

বিকল্প হিসেবে আছে আরসিডিই স্টেডিয়াম, কিন্তু এস্পানিওলের এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা খুব বেশি নয়। তাছাড়া বিশ্বকাপের আগে এই মাঠে মেসিও খেলতে চাইবেন বলে মনে করছে না আয়োজকরা। হাতে আছে কেবল অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়াম।

তবে কাতালান ফুটবল ফেডারেশন ন্যু ক্যাম্পের আশা ছাড়ছেন না। তাদের বিশ্বাস, সিদ্ধান্ত পাল্টে বার্সেলোনা নিজ মাঠে তাদের ক্লাবের প্রাণভোমরা মেসিকে আর্জেন্টিনার জার্সিতে খেলার ব্যাপারে সম্মতি দেবে। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান