‘মেসি নয়, আমার কাছে আগে ম্যারাডোনা’

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৭:৩১আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৩১

‘মেসি নয়, আমার কাছে আগে ম্যারাডোনা’ একটা সময় ডিয়েগো ম্যারাডোনার ছায়া খোঁজা হতো লিওনেল মেসির মাঝে। বার্সেলোনা ফরোয়ার্ড তার জাদুকরী পারফরম্যান্সে নিজেকে এতটা উপরে নিয়ে গেছেন যে এখন তুলনা নয়, ম্যারাডোনার চেয়ে অনেকে এগিয়েই রাখেন তাকে। মাউরিচিও পোচেত্তিনো অবশ্য সে দলের নয়। টটেনহাম কোচের কাছে, ম্যারাডোনাই সর্বকালের সেরা আর্জেন্টাইন ফুটবলার।

ম্যারাডোনা নাপোলির মতো ভঙ্গুর দলকে দুইবার এনে দিয়েছিলেন ‍সিরি ‘এ’ শিরোপা; শুধু তা-ই নয়, ১৯৮৬ সালে বলতে গেলে একাই বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে শিরোপাহীন থাকলেও ক্লাব ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভিজে চলেছেন মেসি।

দুজন দুই সময়ের খেলোয়াড়, তবু তাদের তুলনায় দাঁড় করিয়ে ফুটবল বিশ্বে একই প্রশ্ন, কে সেরা- ম্যারাডোনা নাকি মেসি? প্রশ্নটা যেমন এসে পড়েছিল টটেনহামের আর্জেন্টাইন কোচ পোচেত্তিনোর সামনে। ইতালিয়ান রেডিও ‘সিআরসি’কে দেওয়া সাক্ষাৎকারে এই কোচ বলেছেন, ‘মেসি? আমার কাছে ম্যারাডোনা আগে।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে টটেনহামের প্রতিপক্ষ জুভেন্টাস। ইতালির প্রথম লেগ ২-২ গোলে ড্র করার পর ঘরের মাঠের ফিরতি লেগের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে ড্র করে আসায় ওয়েম্বলির ফিরতি লেগে সুবিধাজনক জায়গায় স্পার্স। যদিও ফেভারিটের কিছু দেখছেন না পোচেত্তিনো, ‘অসাধারণ সব খেলোয়াড় নিয়ে দুর্দান্ত দল জুভেন্টাস। এই লড়াইটা উন্মুক্ত। প্রথম লেগের ফল দারুণ হলেও ফেভারিট বলে কিছু নেই।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম