লা লিগায় বেলকে হাতছানি দিচ্ছে ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ১৯:২০আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৯:৩৪

লা লিগায় বেলকে হাতছানি দিচ্ছে ইতিহাস ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর অভিষেক হওয়ার পর গ্যারেথ বেলকে হাতছানি দিচ্ছে ইতিহাস। শনিবার দিবাগত রাতে গেতাফের বিপক্ষে জিনেদিন জিদান তাকে যদি দলে রাখেন, তাহলে সেটা হবে তার ১১৭তম লা লিগা ম্যাচ। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্রিটিশ হবেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন বেল, ২-২ গোলের ড্রয়ে করেছিলেন গোল। গেতাফের বিপক্ষে নামলেই রিয়ালের আরেক খেলোয়াড় ডেভিড বেকহ্যামকে টপকে যাবেন তিনি। ২০০৩ থেকে ২০০৭ সালে চার মৌসুমে ১১৬ ম্যাচ খেলে এই রেকর্ডের অধিকারী সাবেক ইংলিশ অধিনায়ক।

বেল অবশ্য ৬১ গোল করে এরই মধ্যে স্পেনের শীর্ষ লিগে সেরা ব্রিটিশ খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন। বার্সেলোনায় ৪২ গোল করে গ্যারি লিনেকার দ্বিতীয় স্থানে।

লা লিগায় খেলেছেন ৩৬ ব্রিটিশ খেলোয়াড়, ১৭টি দলে। সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল রিয়ালে। বেল ও বেকহ্যাম ছাড়াও খেলেছেন ম্যাকমানাম্যান, কুনিংহ্যাম, ওয়েন, উডগেট ও ওয়াটসন। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের