মেসির চেয়ে কম সময়ে রোনালদোর ‘ট্রিপল সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ১৭:৩৮আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৩৮

মেসির চেয়ে কম সময়ে রোনালদোর ‘ট্রিপল সেঞ্চুরি’ ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর লা লিগায় ম্যাচের চেয়ে বেশি গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শনিবার গেতাফের বিপক্ষে স্পর্শ করলেন ৩০০ লা লিগা গোলের মাইলফলক; যেখানে কেবল আছেন লিওনেল মেসি। তবে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের চেয়ে কম ম্যাচ খেলে ‘ট্রিপল সেঞ্চুরি’ করলেন রোনালদো।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধের কিছুক্ষণ আগে এই মাইলফলকে পৌঁছান পর্তুগিজ ফরোয়ার্ড। করিম বেনজিমার চতুর পাসে ১৫ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি। মেসির চেয়ে ৪৮ ম্যাচ কম খেলে এই কৃতিত্ব গড়লেন পর্তুগালের অধিনায়ক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে স্পোর্টিং গিহনের বিপক্ষে ৩৩৪ ম্যাচ খেলে ট্রিপল সেঞ্চুরি করেন মেসি। আর রোনালদোর লাগলো ২৮৬ ম্যাচ। ৭৮ মিনিটে আরেকটি গোল করে লা লিগায় তিনি গোল সংখ্যা নিয়ে গেলেন ৩০১ এ।

অবশ্য রিয়ালের দাবি আলাভেসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে গত সপ্তাহে ৩০০ লা লিগা গোল করে ফেলেছেন রোনালদো। ২০১০ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তার একটি শট পেপের গায়ে লেগে জালে জড়ায়। ওই গোলটি ক্লাব রোনালদোর পক্ষে ধরলেও আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি।

ঘরোয়া মৌসুমে এবার শুরুটা ভালো না হলেও সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। ২১ লা লিগায় এখন তার গোল ১৬টি। বর্তমান ব্যালন ডি’অর জয়ী এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে করেছেন ৩০ গোল, চ্যাম্পিয়নস লিগে প্রথম ৭ ম্যাচে তার গোল ১১টি।

রিয়ালের রেকর্ড গোলদাতার এখন সব ধরনের প্রতিযোগিতায় গোল সংখ্যা ৪২৬ ম্যাচে ৪৩৬টি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী