পিএসজির বিপক্ষে দলে ক্রুস-মদরিচ

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৭:৪১

মদরিচ ও ক্রুস জিনেদিন জিদান আগে বলেছিলেন, ইনজুরিতে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না। কিন্তু শঙ্কায় থাকা টনি ক্রুস ও লুকা মদরিচকে নিয়ে ফ্রান্স সফরে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ।

মঙ্গলবার প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে রিয়ালের ২৪ জনের দলে আছেন ক্রুস ও মদরিচ। প্যারিসে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফিট থাকতে লড়ছেন দুই মিডফিল্ডার। গেতাফের বিপক্ষে লা লিগায় ৩-১ গোলে জয়ের ম্যাচে ছিলেন না তারা।

প্রথম লেগে রিয়ালের জয়ে পারফরম্যান্স দিয়ে অভিভূত করেছিলেন ক্রুস। হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। অন্যদিকে মদরিচের সমস্যা হ্যামস্ট্রিংয়ে। তবে রবিবার অনুশীলনে দেখা গেছে ক্রুস-মদরিচকে।

ফ্রান্সে দলের সঙ্গে তারা গেলেও দলে খেলার মতো পুরোপুরি ফিট থাকবেন কিনা সন্দেহ আছে। অবশ্য জার্মান ও ক্রোট তারকা খেলতে না পারলেও দুশ্চিন্তা করছেন না রিয়াল কোচ, ‘ইনজুরি নিয়ে আমি কখনও অনুশোচনা করব না। তারা যদি দলে না থাকে, অন্যরা খেলবে। আমি চাই আমাদের সবাই ফ্রান্সে যাবে। আশা করি সেখানে প্রত্যেকে অনুশীলন করবে, কিন্তু জানি না আসলে কী হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম