গোল বাতিল হওয়ায় বন্দুক নিয়ে মাঠে ক্লাব মালিক

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৯:৩০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০০:১৯

কোমরে বন্দুক নিয়ে পিওএকে’র মালিক ইভান সাভিদিস। ছবি: রয়টার্স গোলটা হলে শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান থাকবে ২ পয়েন্টের। কিন্তু রেফারি বাতিল করে দিলেন গোলটি। আর কোথায় যায়, কোমরে বন্দুক নিয়ে ক্লাব মালিক নিজেই ঢুকে পড়লেন মাঠে! গ্রিক সুপার লিগে পিএওকে সালোনিকা-এইকে এথেন্সের উত্তেজনাকর ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেছে।

পিএওকে-এইকে’র ম্যাচে সবসময়ই থাকে বারুদে উত্তেজনা। এবার উত্তেজনার পারদ আরও উঁচুতে চড়েছিল পয়েন্ট টেবিলের কারণে। রবিবারের ম্যাচের আগে এইকে ৫ পয়েন্টে এগিয়ে থেকে ছিল শীর্ষে, আর তৃতীয় স্থানে ছিল পিএওকে। ৮৯ মিনিটে জালে জড়ানো বলটি গোল হলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ব্যবধান কমে আসতো ২ পয়েন্টে।

কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়ালেও রেফারি বাতিল করে দেন তা। ৮৯ মিনিটের গোলটি বাতিল হওয়ায় ম্যাচের স্কোরলাইন হয় ০-০। ম্যাচটি পিএওকে’র মাঠে বলে গ্যালারিতে ছড়ায় আগুনে উত্তেজনা। আর মাঠে খেলোয়াড়রা জড়ান বদানুবাদে। এরই ফাঁকে মাঠে ঢুকে পড়েন পিওএকে’র মালিক ইভান সাভিদিস। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন, সাভিদিসের কোমরের বেল্টের সঙ্গে লাগানো ছিল বন্দুক। এইকে’র স্প্যানিশ কোচ মানোলো হিমেনেস এক রেডিও’কে জানিয়েছেন, সাভিদিস রেফারির দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেছেন, ‘রেফারি হিসেবে তোমার ক্যারিয়ার শেষ।’

কোমরে বন্দুক নিয়ে পিওএকে’র মালিক ইভান সাভিদিস। ছবি: রয়টার্স প্রতিপক্ষের মালিকের বন্দুক নিয়ে মাঠে ঢোকার ঘটনায় ভয়ে ভয়ে ড্রেসিং রুমে যান এইকে’র খেলোয়াড়রা। পরবর্তীতে তাদের মাঠে নামার অনুরোধ করা হলেও নামেননি। তাই ঘণ্টা দুয়েক পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। মাঠে বন্দুক নিয়ে ঢোকায় পিএওকে’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গ্রিক প্রশাসন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান