চ্যাম্পিয়নস লিগে এল ক্লাসিকো চায় না রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৬:০০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:২৪

চ্যাম্পিয়নস লিগে এল ক্লাসিকো চায় না রিয়াল কয়েক ঘণ্টা পরই চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। এবারও থাকছে স্পেনের দাপট। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬০ বছর পর শেষ আটে সেভিয়া। স্পেনের দুটি দল মুখোমুখি হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এমনটা চান না রিয়ালের ডিফেন্ডার রাফায়েল ভারানে।

এবার কোয়ার্টার ফাইনালে ইতালি থেকে রোমা ও জুভেন্টাসের সঙ্গে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবে ম্যানসিটি ও লিভারপুল। নাম আছে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। তাদের কাউকেই লড়তে চান ভারানে। বিশেষ করে বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকো এড়ানোর প্রত্যাশা জানালেন তিনি।

কাদেনা এসইআর’কে এক সাক্ষাৎকারে ভারানে বলেছেন, ‘আমি চাই স্প্যানিশ কোনও দলের বিপক্ষে না পড়ুক আমাদের খেলা। চ্যাম্পিয়নস লিগ অন্যরকম, অন্য দলকে জানার সুযোগ থাকে। স্প্যানিশ দলের মুখোমুখি না হলেই অনেক ভালো হবে।’

তবে ফাইনালে রিয়াল-বার্সার দেখা হয়ে গেলে দারুণ হবে মনে করেন এই ডিফেন্ডার, ‘এটা হলে দারুণ হবে, তাই নয় কি?’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম