১০ পয়েন্ট পেলেই লা লিগা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৮, ১৯:১০আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৯:২৫

১০ পয়েন্ট পেলেই লা লিগা বার্সেলোনার রবিবার মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্র হওয়ায় লাভ হয়েছে সবচেয়ে বেশি বার্সেলোনার। লা লিগার শিরোপার পথ আরও সহজ হয়ে গেছে কাতালানদের। আর ১০ পয়েন্ট পেলেই শিরোপা জেতার উল্লাসে মাতবে বার্সেলোনা।

চার দফা চেষ্টার পর চলতি মৌসুমে কাতালানদের কোচ হওয়ার স্বপ্নপূরণ হয় এরনেস্তো ভালভারদের। নিজেকে তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। কোপা দেল রে’র ফাইনালে তুলেছেন, লা লিগার শীর্ষে থেকে শিরোপা জেতার দ্বারপ্রান্তে, সঙ্গে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখায় ত্রিমুকুট জেতার স্বপ্ন দেখছে বার্সেলোনা। লিগ শিরোপা দিয়েই সেই স্বপ্নপূরণের প্রথম ধাপে পা দিতে পারে কাতালানরা।

লা লিগায় বার্সেলোনার বাকি এখনও ৭ ম্যাচ। সব মিলিয়ে ২১ পয়েন্ট থেকে ১০ পয়েন্ট তুলতে পারলেই ২৫তম লিগ শিরোপা জিতবে তারা। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো পিয়েছে ১১ পয়েন্টে। বার্সেলোনার পয়েন্ট ৭৯, আর অ্যাতলেতিকোর ৬৮। বাকি থাকা ২১ পয়েন্টের সবই যদি মাদ্রিদের ‘ছোটরা’ পায়, তবু পয়েন্ট হবে তাদের ৮৯। এখন ৭৯ পয়েন্ট থাকা বার্সেলোনা তাই ১০ পয়েন্ট পেলেই করবে শিরোপা উদযাপন।

বার্সেলোনা ও অ্যাতলেতিকোর পয়েন্ট সমান হলেও কাতালানরা শিরোপা জিতবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়। মাদ্রিদের ক্লাবটির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এলেও ন্যু ক্যাম্পে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা।

লিগ মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তেই তাই শিরোপা জিতে নিতে পারে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হওয়ার আগে তিন ম্যাচ জেতার পর ঘরের মাঠের ‘এল ক্লাসিকো’ ড্র করলেও শিরোপা জিতে নেবে ভালভারদের দল। মার্কা

লা লিগা পয়েন্ট টেবিল (শীর্ষ চার):

দল

ম্যাচ

জয়

ড্র

হার

পয়েন্ট

বার্সেলোনা

৩১

২৪

৭৯

অ্যাতলেতিকো মাদ্রিদ

৩১

২০

৬৮

ভ্যালেন্সিয়া

৩১

২০

৬৫

রিয়াল মাদ্রিদ

৩১

১৯

৬৪

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম