ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ২৩:০৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২৩:২১

প্রথম গোলের পর সুয়ারেসের উদযাপন রোমার বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শনিবার লা লিগায় তারা ২-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারাল। ন্যু ক্যাম্পে এই জয়ে লিগে রেকর্ড গড়ল তারা।

লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অজেয় থাকার রেকর্ড এখন বার্সেলোনার দখলে। এই নিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা ৩৯ ম্যাচ তাদের হারাতে পারল না কোনও দল।

লুই সুয়ারেস ও স্যামুয়েল উমতিতির গোলে ইতিহাসের পাতায় নাম লিখল বার্সেলোনা। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে বিদায়ের হতাশা থেকে কিছুটা হলেও বেরিয়ে এলো এরনেস্তো ভালভারদের দল।

বৃষ্টিস্নাত দিনে ন্যু ক্যাম্পে এদিন গ্যালারি ছিল বেশ ফাঁকা। ১৫ মিনিটেই দর্শকদের উচ্ছ্বসিত করেন সুয়ারেস। ভ্যালেন্সিয়া সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কয়েকটি। গনসালো গুইদেস ও রদ্রিগো মরেনো সহজ সুযোগ নষ্ট করেন। তবে ৫১ মিনিটে গোল করে তাদের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেন উমতিতি।

বার্সার দুটি গোলই বানিয়ে দিয়েছেন ফিলিপ কৌতিনিয়ো। দ্বিতীয়ার্ধে দানি পারেহো ৩৫ গজ দূর থেকে দারুণ ফ্রি কিক নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য গোলপোস্ট খুঁজে পায়নি বল। লিওনেল মেসির ক্রস থেকে আন্দ্রেস ইনিয়েস্তা ৩-০ করতে পারতেন। কিন্তু তার অ্যাক্রোবেটিক শট দারুণ দক্ষতায় রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতো।

শেষ দিকে অতিথিদের রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়কে ভেদ করে বক্সে ঢুকেছিলেন মেসি। তার বাঁপায়ের শট গোলবারের পাশ দিয়ে চলে যাওয়ায় গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি আর্জেন্টাইন তারকা।

বরং ৮৭ মিনিটে একটি গোল শোধ করে ভ্যালেন্সিয়া। উসমান দেম্বেলে বক্সের মধ্যে ফাউল করেন হোসে গায়াকে। পেনাল্টি থেকে পারেহো ব্যবধান কমান। সেটা অবশ্য বার্সার রেকর্ড গড়ায় বাধা হতে পারেনি।

দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে এখন এক নম্বর বার্সার ব্যবধান দাঁড়াল ১৪ পয়েন্টে। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট কাতালানদের। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকোর পয়েন্ট ৬৮। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের