বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল শুরু

বাগেরহাট প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৯:১০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:২৫

বাগেরহাটে শুরু আবু নাসের ফুটবল বাগেরহাটে শুরু হলো শহীদ শেখ আবু নাসের ফুটবলের চতুর্থ আসর। শনিবার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরা জেলা ও যশোর জেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সাতক্ষীরা পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে হারায় যশোরকে। দ্বিতীয় ম্যাচে রবিবার বিকেলে গোপালগঞ্জ জেলা লড়বে চুযাডাঙ্গা জেলাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিন বলেন, বাগেরহাটে ফুটবলের মান উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, সাধারন সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও এমপি শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী