‘পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া উচিত নেইমারের’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৮:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৮:০৪

‘পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া উচিত নেইমারের’ লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হতে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকলে তার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে না মনে করেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রিভালদো।

বার্সেলোনায় ৫ বছরের ক্যারিয়ারে দুটি লা লিগা, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জেতা রিভালদোর মতে, মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে পৌঁছাতে হলে স্পেনে ফিরতে হবে নেইমারকে।

১৯৯৯ সালে ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ী রিভালদো বলেছেন, ‘আমি আগেও বলেছি যে নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’ ২০০২ সালের বিশ্বকাপ জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার গ্লোবোস্পোর্তেকে আরও বলেন, ‘যাই হোক, আমি মনে করি সে যদি পিএসজিতে থাকে তাহলে সেই অর্জনটা হবে না তার।’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে পিএসজি ছাড়তে পরামর্শ দিলেন রিভালদো, ‘নেইমারকে পিএসজি ছাড়তে হবে। ফুটবলে সেরা হতে হলে আপনাকে স্পেনে খেলতে হবে। পরিস্থিতি বিবেচনায় বার্সা তার জন্য কঠিন হবে। তার কাছের লোকদের মাধ্যমে তথ্য পেয়েছি এবং সর্বশেষ জানতে পেরেছি, ভবিষ্যতে নেইমার রিয়ালেই যেতে পারে।’

রিয়ালে গেলেই বিশ্ব সেরা হওয়ার দরজা খুলে যাবে নেইমারের, এই বিশ্বাস রিভালদোর, ‘আমি বিশ্বাস করি রিয়ালে গেলে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে।’ মার্কা, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের