প্রথম ফুটসালে শুধু অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য সাবিনাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ১৯:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৯:২৯

এই দলটিই ফুটসালে অংশ নেবে (ছবি: বাফুফে) বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক একাধিক আসরে খেলেছে। কিন্তু কোনও ফুটসাল প্রতিযোগিতায় এবারই প্রথম। তবে এক্ষেত্রে অধিনায়ক সাবিনা খাতুন ব্যতিক্রম। মালদ্বীপে ক্লাব পর্যায়ে ফুটসাল খেলা এই তারকা এবার জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।

ফুটসালের প্রথম স্বাদ নিতে সোমবার বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২ মে ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। এছাড়া ভিয়েতনামের বিপক্ষে ৪ মে ও চাইনিজ তাইপের বিপক্ষে ৬ মে লড়বে তারা।

এএফসির এই আসরে চারটি গ্রুপে ১৫টি দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে শেষ আটে। ফাইভ-এ-সাইডের আসরে ১৪ জন খেলোয়াড়ের ঘুরে-ফিরে খেলার সুযোগ থাকবে। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হবে।

ব্যাংককে এবারই প্রথম ফুটসাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই বড় কোনও প্রত্যাশা নেই কোচ ও অধিনায়কের। কেবল অভিজ্ঞতা অর্জনের দিকে জোর দিয়েছেন তারা। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন রবিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা প্রথমবার ফুটসালে খেলতে যাচ্ছি। এটা মেয়েদের জন্য বড় অভিজ্ঞতা অর্জনের হবে। ফুটবল আমরা শুরু করেছিলাম আনাড়ি খেলোয়াড়দের নিয়ে। ফুটসালে কিন্তু আমাদের শুরুটা হচ্ছে ভালো খেলোয়াড়দের নিয়ে।’

এই আসর দিয়ে মেয়েদের পারফরম্যান্সের ধার বাড়বে বিশ্বাস এই কোচের, ‘এই খেলায় গতি বেশি। মনোযোগও দিতে হয় বেশি। এখানে মেয়েদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নতির সুযোগ থাকবে বেশি। ফুটসালেও আমরা ভালো করতে পারি।’

অধিনায়ক সাবিনারও একই আশাবাদ, ‘আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। প্রতিপক্ষ কেমন আমরা জানি না। তবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান