ক্ষমা চাইলেন দুই গোল করা রোমার মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৮, ১৫:৪০আপডেট : ০৩ মে ২০১৮, ১৫:৪০

জোড়া গোল করে কান্নায় ভেঙে পড়লেন নাইগোলান অলিম্পিক স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে রোমা ৪-২ গোলে জিতল। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি ভেঙে পড়লেন জোড়া গোলদাতা রাডিয়া নাইগোলান। কারও সান্ত্বনা যেন তাকে শান্ত করতে পারছিল না। দুই গোল করে জেতালেও যে এই মিডফিল্ডারের ভুলেই প্রথম গোল খেয়েছিল রোমা। জিতেও ৭-৬ অগ্রগামিতায় পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

দুইবার পিছিয়ে পড়েও রোমা ম্যাচে সমতা ফেরায়। এরপর ৮৬ ও ৯৪ মিনিটে জোড়া গোল করে দলকে জেতান নাইগোলান।

তার আগে ৯ মিনিটে সাদিও মানে এগিয়ে দেন লিভারপুলকে। যে গোলে ‘অবদান’ ছিল নাইগোলানের। রোমার এ মিডফিল্ডারের ভুল ব্যাকপাস থেকে বল পান মানে, ডিবক্সে ঢুকতে তেমন কোনও বাধার মুখোমুখি হননি সেনেগালের এই তারকা। লিভারপুলের গোলমুখ খোলেন তিনি।

সেমিফাইনালে এমন বিদায়ের পেছনে নাইগোলান নিজেকে দায়ী করছেন। কারণ প্রথম গোলটি না করতে দিলে অন্তত ম্যাচটা অতিরিক্ত সময়ে যেত। এই ভুলের জন্য তাই ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নাইগোলান। ইনস্টাগ্রামে তার দুঃখ ভারাক্রান্ত পোস্ট, ‘আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত। আমি আমার ভুলের জন্য দুঃখিত, যেটা চূড়ান্ত ফলাফলে অনেক বড় প্রভাব ফেলেছে। আমরা এগিয়ে যেতে চাই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম