খুব কষ্ট নিয়ে ওয়েঙ্গারের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৮, ১১:১২আপডেট : ০৪ মে ২০১৮, ১১:৫২

খুব কষ্ট নিয়ে ওয়েঙ্গারের বিদায় গত এপ্রিলে জানিয়ে দিয়েছেন, আর্সেনালে লম্বা কোচিং ক্যারিয়ার শেষ হচ্ছে এই মৌসুমে। বিদায়টা গৌরবের সঙ্গে নিতে পারতেন আর্সেন ওয়েঙ্গার। কিন্তু ইউরোপা লিগ সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলের অগ্রগামিতায় হেরে যাওয়ায় রাঙাতে পারলেন না শেষটা। মনে খুব কষ্ট নিয়ে ২২ বছরের আর্সেনাল অধ্যায় শেষ করছেন এই ফরাসি কোচ।

রূপকথার মতো বিদায় নিতে চেয়েছিলেন ওয়েঙ্গার। সেমিফাইনালের প্রথম লেগে ১০ জনের অ্যাতলেতিকোর সঙ্গে ১-১ গোলে ড্রর পর ওয়ান্দা মেত্রোপলিতানোতে দ্বিতীয় লেগ ১-০ গোলে হেরেছে গানাররা।

এতে করে আর্সেনালে তিনটি প্রিমিয়ার লিগ ও ৭টি এফএ কাপ শিরোপা জেতা ওয়েঙ্গারের আক্ষেপ থেকে গেল একটি ইউরোপিয়ান শিরোপা না পাওয়ার। আগামী ১৬ মে ফাইনাল খেলে দুই যুগের অধ্যায়ে ইতি টানতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা হলো না।

ইউরোপিয়ান ফাইনাল নয়, প্রিমিয়ার লিগে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ম্যাচই হতে যাচ্ছে ৬৮ বছর বয়সী কোচের শেষ। তাই দুঃখের শেষ নেই ওয়েঙ্গারের মনে, ‘অনেক কষ্ট লাগছে। খুবই দুঃখ হচ্ছে। এমন বিদায়ে ক্লাব ছেড়ে যাওয়া খুব বেদনাদায়ক। এই ব্যথা ভুলতে সময় লাগবে। তারপর আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব। এখন কোনও পরিকল্পনা নেই।’

ক্লাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আর্সেনালের কোচ বলেছেন, ‘আমিও দলের মতো খুব হতাশ। ১৮০ মিনিট ধরে লড়াই করে এমন ফলাফল মেনে নেওয়া কঠিন। শেষ অংশে আমাদের মধ্যে কিছুটা ঘাটতি ছিল। দুই ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি, আমাদের হতাশার কারণ তাই আছেই।’

লিওঁতে ফাইনালে অ্যাতলেতিকোকে শিরোপা জয়ী দেখতে পাচ্ছেন ওয়েঙ্গার, ‘অ্যাতলেতিকোকে অভিনন্দন এবং ফাইনালের জন্য শুভ কামনা রইল। আজকের রাতের বিজয়ীরাই এই প্রতিযোগিতার ফেভারিট। তারা রক্ষণে দারুণ। বিশেষ করে দিয়েগো গোদিন দুর্দান্ত। তাদের সেরা ডিফেন্ডার রয়েছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম