‘সেরা হতে বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির’

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৪ মে ২০১৮, ১৪:৪৭

‘সেরা হতে বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির’ দ্যুতি ছড়িয়ে একের পর এক সাফল্য মুঠোবন্দি করেছেন লিওনেল মেসি। তার ঝলমলে ক্যারিয়ারে একটাই আক্ষেপ- বিশ্বকাপ শিরোপা। অনেকের মতে, তার সেরা হওয়ার পথে অন্তরায় এই একটি ‘অপ্রাপ্তি’। কিন্তু সিজার লুইস মেনোত্তি তাদের এই ধারণায় ঘোর আপত্তি জানালেন।

১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ দাঁড়ালেন মেসির পাশে। মেনোত্তির মতে, বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনার অধিনায়ক অন্যতম সেরা।

স্প্যানিশ গ্রেট আলফ্রেদো দি স্তেফানোকে উদাহরণ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। রিয়াল মাদ্রিদে টানা ৫টি ইউরোপিয়ান কাপ জিতেছিলেন জন্মসূত্রে আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি কখনও। বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে মেসির সাফল্যেও কোনও কালিমা পড়বে না মনে করেন মেনোত্তি।

এক অনুষ্ঠানে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক কোচ বলেছেন, ‘দি স্তেফানো একটিও বিশ্বকাপ জেতেনি, ওমর সিভোরিও (জুভেন্টাসে তিনটি সিরি এ জয়ী আর্জেন্টাইন) নয়। আমি আশা করি সে (মেসি) এটা জিতবে, কিন্তু ২০টি শিরোপা ও গোলে তার ইতিহাস লেখা হয়ে গেছে। ইতিহাসের সেরা ফুটবল খেলোয়াড়দের কাতারে থাকতে হলে তার বিশ্বকাপ জেতা প্রয়োজন মনে করি না আমি। সে এখনই সেখানে, বোঝাই যায়।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম