ক্লাসিকোতে নেই ইস্কো-কারভাহাল

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:৪৮

ইস্কো ও কারভাহাল লেগানেসের বিপক্ষে লা লিগায় বিশ্রামে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকো খেলতে ন্যু ক্যাম্পে গেছে রিয়াল মাদ্রিদ। রবিবারের এই ধ্রুপদী লড়াইয়ের জন্য ১৯ জনের দল ঘোষণা করেছে গতবারের চ্যাম্পিয়নরা, বাদ পড়েছেন ইস্কো ও দানি কারভাহাল।

কারভাহালের বাদ পড়া ছিল প্রত্যাশিত। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। আগামী ২৬ মে লিভারপুলের বিপক্ষে ফাইনালের জন্য ফিট থাকার লক্ষ্যে কাজ করছেন এই ফুলব্যাক।

বায়ার্নের বিপক্ষে কাঁধের সমস্যায় পড়েছিলেন ইস্কো। তবে এল ক্লাসিকোর আগে ট্রেনিংয়ে তার ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন জিনেদিন জিদান।

পায়ের ইনজুরিতে এখনও শঙ্কায় আছেন রাফায়েল ভারানে। তবে ফ্রান্সের এই সেন্টারব্যাককে বার্সার বিপক্ষে দলে রেখেছেন কোচ।

বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে প্রাণবন্ত রাখতে লেগানেসের বিপক্ষে গত লিগ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোনালদোকে। তাকে ছাড়াই দল জিতেছিল ২-১ গোলে। পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে এবার লা লিগায় ৩৪ ম্যাচ অজেয় থাকা বার্সাকে থামানোর লক্ষ্য রিয়ালের। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম