জেএফএ কাপে টাঙ্গাইল চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২১:১৫আপডেট : ০৮ মে ২০১৮, ২১:১৫

টাঙ্গাইলের মেয়েদের শিরোপার উল্লাস মেয়েদের জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলের শিরোপা জিতেছে টাঙ্গাইল জেলা। মঙ্গলবার ফাইনালে তারা ৩-০ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়েছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ২৫ ও ৩৫ মিনিটে দুই গোল করে টাঙ্গাইলের সাফল্যে সবচেয়ে বড় অবদান শাহেদার। দ্বিতীয়ার্ধের শুরুতে উন্নতি খাতুনের গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল টাঙ্গাইল, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি।

তবু খুশি টাঙ্গাইলের কোচ গোলাম রায়হান বাপন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এ প্রতিযোগিতায় মেয়েদের দল নিয়ে এটাই আমার প্রথম সাফল্য। যুব গেমসের পরই  দল নিয়ে কাজ শুরু করি। দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে শিরোপা জিতে খুব খুশি হয়েছি।’

খুশিতে ডিগবাজিও দিলো কয়েক জন চ্যাম্পিয়নদের অধিনায়ক ফারজানা খানমের চোখ আগামীর দিকে, ‘গ্রুপ পর্বে ঠাকুরগাঁওকে হারালেও ফাইনাল নিয়ে কিছুটা শঙ্কা ছিল। আশা করি, আমাদের দল থেকে অনেকেই বিভিন্ন বয়সভিত্তিক দলে ডাক পাবে।’

ঠাকুরগাঁওয়ের কোচ জয়নুল ইসলাম হারের জন্য দুর্ভাগ্যকে দায়ী করলেন ম্যাচশেষে, ‘গতকাল রাতে আমাদের দলের চার ফুটবলারের পেট খারাপ হয়ে যায়। তাই আজ তারা স্বাভাবিক খেলা খেলতে পারেনি, আর সেজন্য আমরা হেরেছি।’

৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছে শাহেদা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি